বরগুনায় জবাই করা হরিণসহ গ্রেপ্তার স্বামীকে তালাক দিলেন স্ত্রী

প্রকাশ:

বরগুনায় জবাই করা হরিণসহ গ্রেপ্তার স্বামীকে তালাক দিলেন স্ত্রী
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিণসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে ক্ষোভে তালাক দিয়েছেন তার স্ত্রী। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) রাত আড়াইটার দিকে অভিযান চালায় কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ দল। অভিযানে হরিণ শিকারের নয়টি ফাঁদ এবং জবাই করা দুটি হরিণসহ মো. হানিফা নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফাঁদ পেতে হরিণ শিকার করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হানিফাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে। আর মাংসে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। হরিণ দুটির আকার দেখে ধারণা করা হচ্ছে এগুলো নিকটবর্তী সংরক্ষিত বনাঞ্চল থেকে শিকার করা হয়েছে।
এদিকে স্বামীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তাকে তালাক দিয়েছেন স্ত্রী শাহীনুর বেগম (৪০)। তালাকনামার অনুলিপি পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে ডাকযোগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হানিফাকে হরিণ শিকার থেকে বিরত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি সেই পথ থেকে ফেরেননি। হরিণসহ ধরা পড়ায় আমার বোন তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ বিষয়ে শাহীনুর বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...