রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

প্রকাশ:

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী খুন, অভিযুক্ত কিশোর শনাক্ত
রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় এক স্কুলছাত্রী খুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছিল নিহত বিন্তি। কিছুক্ষণ পর পাশের একটি অন্ধকার গলি থেকে রক্তাক্ত অবস্থায় বিন্তির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন জানান, কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিস্তারিত জানাতে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...