ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধা/ক্কায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নি*হত

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত খাইরুল নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, খাইরুল শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে বন্ধুদের সঙ্গে সে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। পরে বিকেলের দিকে বাড়ি ফেরার সময় শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে সে গুরুতর আহত হয়।
ঘটনার পর তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...