আলোকময় ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম – আল্লামা ইমাম হায়াত

প্রকাশ:

আলোকময় ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম
— আল্লামা ইমাম হায়াত


দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ।

মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত।



মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতাআলার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ। তিনি বলেন, আল্লাহতাআলা তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন।

মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস, যে শোকরিয়া না হলে নাফরমানী হবে। তবে রমজান ও কোরবাণীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়, ঈমানী হৃদয়ের ঈদ—ঈমানী প্রাণের ঈদ—অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সবকিছুর উৎস।

স্রষ্টার গুণ—জ্ঞান—আলো রেসালাতের রহমতের ধারায় আলোকিত জীবন ও সকল মানুষের জন্য নিরাপত্তা—অধিকার—স্বাধীনতা—মর্যাদা—ভিত্তিক সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ((Authority of life & state & world of humanity)) গড়ে তোলার নির্দেশনা মহান মেরাজ শরীফ।

দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ—রাষ্ট্র—বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য  সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।

লেখক: আল্লামা ইমাম হায়াত
মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

আলোকময় ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম
— আল্লামা ইমাম হায়াত
ঈদে মেরাজ শরিফের পূর্ণাঙ্গ দিশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...