২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা তহবিল সংগ্রহ তাসনিম জারার

প্রকাশ:

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন। মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন,
“মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।”

তিনি জানান, এই তহবিল সংগ্রহ অভিযানের চূড়ান্ত লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ আর মাত্র ৯ লাখ টাকা সংগ্রহ হলেই এই ফান্ড রেইজিং ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে।

ডা. তাসনিম জারা আরও বলেন, অনুদানের চাপ বেড়ে যাওয়ায় গত রাত ২টার দিকে বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে। যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠাতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করার অনুরোধ জানান তিনি।

সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই প্রতিটি টাকার হিসাব স্বচ্ছ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে—

নগদ অর্থ গ্রহণ না করা, সব অনুদান বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন।
নিয়মিতভাবে অনুদানের পরিমাণ ও উৎস সম্পর্কে আপডেট প্রদান এবং নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া।
সংগৃহীত অর্থের সুনির্দিষ্ট ব্যয়ের খাত আগেই প্রকাশ করা।
তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিকদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে।

এর আগে, একই ফান্ড রেইজিং কার্যক্রমে ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা সংগ্রহের তথ্য জানিয়েছিলেন ডা. তাসনিম জারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...