পাকিস্তান, ভারত কিংবা আমেরিকাপন্থি নয়, আমাদের হতে হবে মানবতা ও জীবনপন্থী।

প্রকাশ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, “পাকিস্তানপন্থি, ভারতপন্থি কিংবা আমেরিকাপন্থি নয়—আমাদের হতে হবে মানবতা ও জীবনপন্থী।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনীতিতে বিভাজন ও পরনির্ভরশীলতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধভিত্তিক রাজনীতির চর্চা জরুরি। মানুষের জীবন, মর্যাদা ও ন্যায্য অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ইনসানিয়াত বিপ্লব রাজনীতি করছে বলে জানান তিনি।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব সক্রিয়ভাবে অংশ নেবে। তিনি দেশবাসীকে বিভেদ নয়, মানবতা ও জীবনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি ও অবস্থান তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...