জাবিতে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ, দুর্যোগ সচেতনতা প্রচারণা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ:

জাবিতে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ, দুর্যোগ সচেতনতা প্রচারণা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি—জাবি ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি কর্মসূচি এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরেন।

এরপর বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পিঠা উৎসব ও দুর্যোগ সচেতনতা কর্মসূচিতে। পিঠা উৎসবে শিক্ষার্থীরা নানা প্রকারের দেশীয় পিঠার স্টল সাজান, যা উৎসবপ্রেমী শিক্ষার্থীদের আকৃষ্ট করে।

অন্যদিকে দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় দুর্যোগবিষয়ক প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শন। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাসের মতো দুর্যোগমূহুর্তে করণীয় বিষয়ে বিভিন্ন পোস্টার, ডেমো এবং জরুরি সহায়তা পদ্ধতি প্রদর্শন করা হয়।

রেড ক্রিসেন্ট জাবি ইউনিটের নেতৃবৃন্দ জানান, স্বেচ্ছাসেবী চেতনার বিকাশ ও দুর্যোগকালীন প্রস্তুতি বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও মানবিক করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, স্বেচ্ছাসেবকদের হাতে হাত মিলিয়ে একটি নিরাপদ, সবুজ ও মানবিক ক্যাম্পাস গঠনের লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠান ক্যাম্পাসজুড়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার সৃষ্টি করে, যা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও মানবিক চর্চাকে আরও প্রাণবন্ত করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...