নলডাঙ্গায় ২৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ:

নলডাঙ্গায় ২৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার নামে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর-২০২৫ বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে আবুল কালাম আজাদ জানান, প্রতিবেশী ও আত্মীয় আরিফুল ইসলাম ভুটু (৫০) উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার ও তার ভাই কাওছারের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২৩ লাখ টাকা নেন। টাকা নেওয়ার সময়গুলো হলো—
২৫ এপ্রিল ২০২৪: ২ লাখ টাকা
২ মে ২০২৪: ২ লাখ ৫০ হাজার টাকা
৯ মে ২০২৪: তাদের বাড়িতে ৯ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী সময়ে: বিভিন্ন দফায় আরও ৯ লাখ টাকা।
আজাদ অভিযোগ করেন, চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ৬ জুন ২০২৪ তারিখে ভুটু তাকে একটি সন্দেহজনক নিয়োগপত্র দেন। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। টাকা ফেরত চাইলে গড়িমসি করেন এবং রূপালী ব্যাংকের কয়েকটি চেক দিলেও সেগুলো থেকে কোনো টাকা পাওয়া যায়নি। সর্বশেষ ১৫ মে ২০২৫ নলডাঙ্গা বাজারে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

আজাদের দাবি, এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম, মোছাঃ কছেদা বানুসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, চাকরি দেওয়ার নামে আমার পরিবার থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়ার পর তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমরা এখন আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এটাই আমাদের দাবি।

তিনি সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হয়।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত মহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানিয়ে ফোন কেটে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...