উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে বাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

প্রকাশ:

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে বাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

বিশেষ,প্রতিনিধি: কামরুল ইসলাম
উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর নিয়মিত তল্লাশী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ ব্যাটালিয়ন বিজিবি। এ সময় মাদক বহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।

৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” নামের যাত্রীবাহী সিভিল বাসটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী শুরু করেন।

তল্লাশীর এক পর্যায়ে বাসের আরোহী মাহমুদুল আমিনের বহন করা মালামাল চিহ্নিত করে বিজিবির প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হয়। পরে তার মালামাল থেকে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়া অনুসরণ করে থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির এ অভিযানকে মাদক বিরোধী চলমান কঠোর অবস্থানের সফলতার আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেন অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...