বি-বাড়িয়ায় বিজয়নগরে ইনসানিয়াত বিপ্লবের জন সভা অনুষ্ঠিত

প্রকাশ:

বি-বাড়িয়ায় বিজয়নগরে ইনসানিয়াত বিপ্লবের জন সভা অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর (শনিবার) রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় বি-বাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন কমিটি ঘোষণা উপলক্ষে কাশিনগর রোড সংলগ্ন মাঠে এক বিশাল জনসভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়িয়া জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফী আহমদ শাহ মোর্শেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মাঈনুদ্দিন টিটু, জেলা যুগ্ন আহবায়ক এডভোকেট আশরাফুল হক সুমন, জেলা যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন চিশতী,শাহজাদ ভূইয়া, ডাঃ দেলোয়ার খান  জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জহির নিজামির সঞ্চালনায় অত্র ইউনিয়নের সভাপতি   জহিরুল ইসলাম টিটু’কে সভাপতি, রাহিম মিয়া’কে সাধারণ সম্পাদক এবং  ইমরান মিয়া’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ও অন্যান্য পদবীর সদস্যদের নাম ঘোষণা করেন বিজয়নগর উপজেলার যুগ্ন আহবায়ক আব্দুর রাকিব নিজামি ।

ইউনিয়ন কমিটি ঘোষণার পর তারা একটি সংক্ষিপ্ত র‍্যালীও সমাবেশে বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন,
নতুন জীবন নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে- মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতিই সকল সংকট থেকে মুক্তির উপযুক্ত সমাধান।
তারা বলেন,  একক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আত্মা বিনাশী, জীবন বিনাশী ও মানবতা বিধ্বংসী মরণ ফাঁদ এবং একমাত্র সর্বজনীন মানবতার রাজনীতিই আত্মার মুক্তি জীবনের স্বাধীনতা ও নিরাপদ জীবনের জন্য অনুকূল রাজনীতি ও রাষ্ট্রের অবিকল্প উপায় ও দিশা।
মানবতার রাজনীতির অবর্তমানেই সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত সকল অন্যায় জুলুম পাশবতা কায়েম হয়ে আছে এই সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে।

বক্তারা আগামী নির্বাচনে মানুষ হিসেবে সব মানুষের কল্যাণে জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে মানবতার রাজনীতির একমাত্র প্লাটফর্ম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি আপেল প্রতীকে ভোটও চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...