পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ:

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লিমন হায়দারঃ

আজ শুক্রবার ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,উপজেলা ও পৌর,পার্বতীপুর দিনাজপুরের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভা বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হান্নান আশরাফী প্রিন্স, আহ্বায়ক,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুর উপজেলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পৌর আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী নেওয়াজ শোভন,ভারপ্রাপ্ত সদস্য সচিব,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, যুগ্ম আহ্বায়ক সান,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শতাব্দী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুরসহ দশটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।

প্রধান বক্তাসহ আগত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেন এবং আগামী জাতীয় নির্বাচনে হক ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে আলোচনা সভার সভাপতি মঞ্জুরুল আজিজ পলাশ সকলের উদ্দেশে দিকনির্দেশনা প্রদানসহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...