নলডাঙ্গায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ:

নলডাঙ্গায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম
ষ্টাফ রিপোর্টার


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর -২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলার ২নং মাধনগর ইউনিয়নের তেঘরিয়া ৭নং ওয়ার্ডে এ সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন, মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
তিনি উপজেলা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন এবং আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমবায় দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ইরাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হাফিজ উদ্দিন হাফিজ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার আলী, ১নং ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, নলডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী বাবলু, মাধনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজগর আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে “দুলু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”— এই আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...