সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১দফা লিফলেট
বিতরণ ও মোটরসাইকেল শোডাউন

প্রকাশ:

সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১দফা লিফলেট
বিতরণ ও মোটরসাইকেল শোডাউন

মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল মটর সাইকেল শোডাউন করেছে নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রীন সিগন্যাল প্রাপ্ত মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় সিংড়া সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন শুরু হয়। মোটর সাইকেলের বহরটি পৌরশহরের মাদ্রাসা মোড়, দমদমা জলারবাতা, বাসস্ট্যান্ড হয়ে নাটোর বগুড়া মহাসড়কের শেরকোল হাইটেক পার্ক এলাকা ঘুরে আবারও সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

মোটর সাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলীয় লিফলেট বিতরণ করছি। প্রান্তিক মানুষের কাছে ৩১ দফার সুফল সম্পর্কে অবগত করছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা করছি।


৬.১১.২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...