কুলিয়ারচরে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ:

কুলিয়ারচরে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

আবিদ হাসান, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে পড়ে জুমেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত জুমেলা খাতুন কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার মৃত বুধু মিয়ার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে কুলিয়ারচর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ড সড়কের পাশে কামালিয়াকান্দি এলাকার রমজান মিয়ার পুকুরে।

স্থানীয়রা জানান, জুমেলা খাতুন প্রায়ই বাড়ির কিছু জিনিসপত্র পরিষ্কার করতে ওই পুকুরে যেতেন। ঘটনার দিন বিকেলেও তিনি হাঁস-মুরগির বিষ্টা লেগে থাকা ছালার চট ধোয়ার জন্য পুকুরে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্বজনরা ছুটে এসে মরদেহ উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ঘটনাস্থলের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...