মাগুরায় জাতীয় সমবায় দিবসে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশ:

মাগুরায় জাতীয় সমবায় দিবসে র‍্যালী ও আলোচনা সভা
মাগুরা জেলা সংবাদদাতা
সাম্য ও সমতায়,গড়বে দেশ সমতায় এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের উদ্ভূদ্ধ করতে সরকার কাজ করছে। সমবায় সদস্যরা সমাজে নানামুখি কাজ
করছে। সরকার দেশের সমবায়ীদের সার্বিক সহযোগিতা করলে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধন হবে। তাই অবিলম্বে সমবায়দের বিভিন্ন ঋণ দিয়ে সহযোগিতা করতে হবে। সভায় জেলার বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্যরা অংশ নেয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমবায় বিভাগ এ দিবসের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

“পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল”

"পিতার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক লিটন হোসাইন জিহাদের আবেগঘন পোস্ট ভাইরাল" বি-বাড়িয়া...

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনায় থাকা হুজুরে বিরুদ্ধে

১২টি মাদ্রাসার এতিমদের জন্য বরাদ্দকৃত প্রায় ১২ লাখ টাকা...

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারযশোর প্রতিনিধি:...

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর থানায় জিডি

চাকরির প্রলোভনে নারী ও শিশু সন্তান নিখোঁজের অভিযোগ, সদর...