শহীদ রেফায়েতুল্লাহ ও শহীদ বিল্লাল হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশ:

শহীদ রেফায়েতুল্লাহ ও শহীদ বিল্লাল হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

আবিদ হাসান, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

গত ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আহূত অবরোধ চলাকালীন সময়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে আওয়ামী পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শহীদ রেফায়েতুল্লাহ ও ছয়সূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ বিল্লাল হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মোসলিম উদ্দিন (রতন)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এড. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ্ আলম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি এড. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ্ আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনায়েতুল্লাহ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা শহীদ রেফায়েতুল্লাহ ও শহীদ বিল্লাল হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় মোঃ শরীফুল আলমকে বিজয়ী করার আহ্বান জানান।

শহীদ রেফায়েতুল্লাহর পিতা মোঃ কাউসার মিয়া আবেগঘন কণ্ঠে বলেন,
আজ দুই বছর হলো আমার সন্তানের হত্যাকারীদের বিচার পাইনি। আমি আমার সন্তানের হত্যাকারী আওয়ামী পুলিশের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
অন্যদিকে শহীদ বিল্লাল হোসেনের স্ত্রী আন্না আক্তার বলেন,আমার তিনটি সন্তান আছে। তারা বাবার স্নেহের জন্য কাঁদে। আমি আমার স্বামীর হত্যার ন্যায়বিচার চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...