বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক, দোকান, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু।
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

