কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ:

কাহারোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে দিনাজপুর জেলা জাকের পার্টির ভক্ত ফ্রন্টের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ভক্তফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি বিব্রতীভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ভক্তফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, দিনাজপুর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর হক, দিনাজপুর যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাহারুল ইসলাম। এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক মোটরসাইকেল র‌্যালি ও দোয়া-মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামে বিয়ের প্রলোভন...

পুলিশ বলে—শাটার খুলবা নাকি গুলি করব’

তাইম হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি: ‘শাটার খুলবা নাকি গুলি...

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...