দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ উপজেলাধীন ৩নং শতগ্রাম ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভাবমূর্তি ও সুনাম নষ্টের অপচেষ্টায় নিয়োজিত, কথিত সাংবাদিকের বিরূদ্ধে-৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিএনপি থেকে জামায়াতের যোগদানকৃত ব্যক্তি কখনোই কোন অবস্থাতেই ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এবং ৮নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য পদে নেই এবং অতীতেও আদৌও ছিল না। ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এবং এর অন্তর্গত ৮নং ওয়ার্ডের বিএনপি মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং ভবিষ্যতে এধরনের মিথ্যা তথ্য প্রকাশ করিলে আমরা ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি পরিবার প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মানহানি মামলা দায়ের করতে বাধ্য হইব। উপরোক্ত কথিত সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করার দায়ে ক্ষমা প্রার্থনার জন্য আমরা ৩নং শতগ্রাম বিএনপি পরিবার কঠোর ভাবে জোর দাবী জানাচ্ছি।
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

