বাধা পেরিয়ে গাজার পথে ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’

প্রকাশ:

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার জিএমটি সময় ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরাইলি বাহিনী এখনও ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ আটক করতে পারেনি। লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে নৌযানটি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জিও ট্র্যাকার অনুসারে, পোল্যান্ডের পতাকাবাহী ছয় আরোহীর এই ইয়টটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। নৌযানটির ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জানান, ইঞ্জিনের সমস্যাটি সমাধান হয়েছে এবং তারা স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগে আছেন।

এর আগে বুধবার রাত থেকে গাজার উদ্দেশে যাওয়া অন্যান্য নৌযানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। আটক করা হয় দুই শতাধিক যাত্রীকে, যাদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে তাদের রাখা হয়েছে। আটক হওয়ার আগে ধারণ করা এক ভিডিওতে গ্রেটা অভিযোগ করেন, ইসরাইলি বাহিনী জোরপূর্বক তাকে আটক করে ইসরাইলে নিয়ে গেছে, যদিও তাদের উদ্যোগ ছিল মানবিক ও অহিংস।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ফ্লোটিলা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের মাধ্যমে বৈধ অবরোধ লঙ্ঘন করছে। আটকদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়। তেল আবিবের এ পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালির প্রশাসন বলছে, এই জাহাজভরা ত্রাণে উপত্যকাবাসীর কোনো ক্ষতি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...