৭৫ বছরে একাকিত্ব ঘোচাতে বিয়ে, পরদিনই মৃত্যু

প্রকাশ:

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে ৩৫ বছরের মানভাবতীকে বিয়ে করেছিলেন সাংগ্রুরাম নামের এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিন ভোরেই মারা যান তিনি।

এক বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সন্তানহীন সাংগ্রুরাম পরিবারের আপত্তি উপেক্ষা করে দ্বিতীয় বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রি ও স্থানীয় মন্দিরে আচার-অনুষ্ঠান শেষে বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...