নেতানিয়াহুর পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেল আবিবের সড়কে নেমে হাজারো মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার পতনের দাবি জানায়।
রোববার (১৮ জানুয়ারি) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় চলমান যুদ্ধের সূত্রপাত ঘটানো হামাসের ওই হামলার দায় স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এই অবস্থানের প্রতিবাদেই তেল আবিবের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের জাতীয় পতাকা শরীরে জড়িয়ে, নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে প্রতিবাদ জানান। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা শেষ ইসরায়েলি নাগরিকের মরদেহ দ্রুত ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।
সরকারের জবাবদিহিতা ও নেতৃত্বের পরিবর্তনের দাবিতে এই আন্দোলন আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেতানিয়াহুর পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
প্রকাশ:

