রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে মধ্যপাড়া পাথর ব্যবহারের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

প্রকাশ:

রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে মধ্যপাড়া পাথর ব্যবহারের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

গত ৮ জানুয়ারি(বৃহস্পতিবার)
দেশের একমাত্র পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা পরিদর্শনে আসেন জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা।

বেলা ১টায় মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি খনির ভূ-গর্ভে এবং উপরিভাগ পরিদর্শন করেন।এসময় তিনি মধ্যপাড়া পাথর খনিতে বাংলাদেশ রেলওয়ে ৪০/৬০ মিলি পাথর ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্ঠার সাথে ফোনে কথা বলেন। পরে তিনি বাংলাদেশ রেলওয়ের ডিজিকে পার্বতীপুরের মধ্যপাড়া-পাথর খনির ১৪ কিলোমিটার রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করেন।

এসময় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানী ও খনিজ সচিব-মোহাম্মদ সাইফুল ইসলাম,পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান,রেলের মহাপরিচালক(ডিজি)আফজাল হোসেন,জেলা প্রশাসক রফিকুল ইসলাম,পুলিশ সুপার জেদান আল মুসা,মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন প্রমুখ।

উলেখ্য,১৯৯৪ সালে ২০ অক্টোবর পেট্রাবাংলার ভূ-গর্ভস্থ খনি মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বাস্তবায়নের শুভ উদ্ধোধন করেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
খনিটি বিগত ২০০৭ সালে বাণিজ্যিক ভাবে পাথর উৎপাদনে যায়।প্রতিদিন পাথর উত্তোলন হয় ৭শ’ থেকে ৮শ’ মেট্রিক টন।এক পর্যায়ে খনিটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়।২০১৩ সালের ২ সেপ্টেম্বর সরকারের সাথে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ চুক্তি হয় বেলারুশের জেএসসি ট্রেস্ট সকটোস্ট্রয় ও জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড নিয়ে গঠিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সাথে।জিটিসি ইউক্রেন, রাশিয়ান ও বেলারুশের সুদক্ষ মাইনিং বিষেশজ্ঞ দল ও দেশীয় শ্রমিক নিয়োগ দিয়ে পাথর খনি থেকে দৈনিক সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে।

এভাবেই জিটিসি’র হাত ধরে বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরে মধ্যপাড়া পাথর খনিটি লাভের মুখ দেখতে শুরু করে।এই পরিস্থিতি টানা ৫ বছর যাবত অব্যাহত রয়েছে।বর্তমানে খনিটি সেই চিরচেনা লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রাখাইনে বাজারের ওপর জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশুসহ নিহত ১৮

মিয়ানমারের Myanmar-এর Rakhine State-এ একটি স্থানীয় বাজারকে লক্ষ্য করে...

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী খুন, অভিযুক্ত কিশোর শনাক্তরাজধানীর হাজারীবাগ থানাধীন...

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪...

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...