মাগুরায় সংগীত প্রশিক্ষন সমাপনী, গুনীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি:-
মাগুরায় শুদ্ধ বানী ও সুরে নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে গুনীজন সম্মাননা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকালে সারেগামাপা সংগীত নিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক বিপুল কুমার পালের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সারেগামাপা সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাট্য অভিনেতা এবং নাট্য সংগঠক শফিকুল ইসলাম শফিক, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, লেখক সংগঠক ও গবেষক আ.ন.ম সিরাজ উদ্দিন মিহির, নজরুল সংগীতে বিশেষ অবদান রাখায় অর্পিতা দে, তালযন্ত্র সহকারী নারায়ণ শিকদার এবং উচ্চাঙ্গ সংগীতের গুরু বিপুল পালসহ ৬ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
মাগুরায় সংগীত প্রশিক্ষন সমাপনী, গুনীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ:

