ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র ঈমান ই আত্মার শুদ্ধি। শুদ্ধ আত্মার উন্নতির জন্য আমল। আল্লাহতাআলা কোরআনুল করীমে আমলের পূর্বে ঈমানের শর্ত দিয়েছেন।
আল্লাহতাআলা কোরআনুল করীমে সতর্ক করেছেন – “ঈমানের বিষয়ে কুফরি করলে নিশ্চয়ই তার আমল নষ্ট হবে এবং আখেরাতে সে ধ্বংস হবে”, অর্থাৎ তাওহীদ- হাকীকতে রেসালাত- শাণে আহলে বায়েত- দ্বীন ও দ্বীনের পূর্ণাঙ্গতা- খেলাফত – ইমামাত- শরিয়ত- তরিকত- ইনসানিয়াতের কোনো বিষয়ে ঈমানী আকিদার বিপরীত বাতিল আকিদার অনুসারী হলে এবং কলেমা ঈমানের বিপরীত কোনো বাতিল মতবাদের সমর্থক হলে তার ঈমানী জীবন হবে না, ফলে ইবলিশের মত তার কোনো এবাদত আমল কবুল হবে না বরং অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং আখেরাতে সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থাকবে।
وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَـٰسِرِينَ
*”ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু, ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসেরীন।” -(সুরা মায়েদা আয়াত শরীফ পাঁচ।)
ঈমানের মালিক আল্লাহতাআলা। ঈমানের মূল আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর উর্ধে সবার উর্ধে প্রাণের উর্ধে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে উৎসর্গতা ই ঈমানের প্রাণ। ঈমানের সূত্র হকের পবিত্র কলেমা। ঈমানের চেতনা তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনা। ঈমানের শর্ত আকিদা আদর্শিক আত্মিক রাজনৈতিক মানবিক অর্থনৈতিক সব দিকে হকের ধারায় অটল থাকা এবং সব বাতিল থেকে মুক্ত থাকা।
ঈমানের কেন্দ্র ও কেবলা নুরে রেসালাত পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালাম। ঈমান ভিত্তিক জীবনের রূপরেখা ইসলাম। ঈমানের অসিলা ও বন্ধন হকের ইমাম যা ছিন্ন হলে হাদিস শরীফে আইয়ামে জাহেলিয়াতের মৃত্যু তথা ঈমানহীন মৃত্যু হবে বলে সতর্ক করা হয়েছে।
আল্লাহ তাআলাকে স্বীকার করেও আল্লাহতাআলার নামে অস্তিত্ব ও আত্মসত্তা এবং আল্লাহতাআলার উদ্দেশ্যে জীবন না হলে, আল্লাহতাআলাকে কুফর খুন জুলুম মুলুকিয়তের উপর রাজি মনে করলে তথা হকের কোনো দুশমনকে রাদিআল্লাহু আনহু মনে করলে,
আল্লাহতাআলার নুর রাসুল ও হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ছাড়া আল্লাহতাআলার বন্ধন হতে পারে মনে করলে, অর্থাৎ রেসালাত ছাড়া আল্লাহতাআলার সম্পর্ক হয় মনে করলে,
মূখে রাসুল বলেও রেসালাতের কোনো শাণ সিফাত হাকীকত অস্বীকার করলে,
আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহতাআলার ঘোষণা মোতাবেক নুরে জাতে ইলাহী হিসেবে ঈমান না রাখলে,
আল্লাহতাআলার মূল বন্ধন ও মূল সংযোগ হিসেবে প্রাণাধিক প্রিয়নবীর প্রতি ঈমান না থাকলে, সবকিছুর উর্ধে সবার উর্ধে প্রাণের উর্ধে প্রিয়নবীর প্রেমে উৎসর্গীকৃত জীবন না হলে,
আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ আমাদের মত মানুষ ইত্যাদি বস্তুবাদি কুফরি আকিদা রাখলে, এমনকি কোনো নবী রাসুল আলাইহিমুস সালামগণের সাথে অন্য মানুষের তুলনা করলে,
কোরআনুল করীমে আল্লাহতাআলা কর্তৃক বাহ্যিক অর্থ গ্রহণ নিষিদ্ধ করা মোতাশাবেহাত আয়াতকে আকিদা দ্বীন শরিয়তের দলিল হিসেবে চালিয়ে দিলে,
নুরে রেসালাত আহলে বায়েতকে ঈমানের অবিচ্ছেদ্য শর্ত হিসেবে ঈমান না রাখলে, আল্লাহতাআলা কর্তৃক ঘোষিত তাঁদের পবিত্রতা নিষ্পাপতায় ঈমান না রাখলে, রেসালাতে ইলাহীর পর মাওলায়ে আলা বা দ্বীনের ও সমগ্র উম্মতের সবার মাওলা হিসেবে খলিফাতুর রাসুল মাওলা আলী রাদিআল্লাহু আনহু আলাইহিছ সালামের প্রতি ঈমান ও মোহাব্বত এবং তাজীম না রাখলে,
পবিত্র আহলে বায়েতের প্রতি প্রাণের উর্ধে মোহাব্বত না রাখলে এবং তাঁদের খুন দুশমনি কুফর হিসেবে আকিদা না থাকলে, আহলে বায়েতের খুনি দুশমনদের মুসলিম মনে করলে, কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনার বিপরীত কোনো বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনার ধারক হলে, নবী রাসুল আলাইহিমুস সালামগণের পবিত্রতা নিষ্পাপতা অস্বীকার করলে,
মহামহিম পবিত্র উম্মুল মুমিনিন- ছয় মহামান্য খোলাফায়ে রাশেদীন এবং ফতহে মক্কার পূর্বের কঠিন সময়ের সীমাহীন কষ্টকারি সর্বস্ব ত্যাগী উৎসর্গীকৃত মহান মকবুল সাহাবাদের অবমাননা করলে ও তাঁদের খুনি দুশমন মোয়াবিয়া চক্র তথা মোনাফেকদের হক ও হকের সাহাবি মনে করলে ও সমর্থন করলে,
দ্বীন ও দ্বীনের কোনো স্তম্ভ অস্বীকার করলে, ঈমান ও দ্বীনের খেলাফত- ইমামাত – বেলায়েত অস্বীকার করলে ,
কলেমা দ্বীনের ভিত্তিতে জীবনের আত্মিক রাজনৈতিক মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে,
ভাই বোন সবাইকে নিয়ে দ্বীনের আত্মিক রাজনৈতিক মানবিক পূর্ণাঙ্গতা অস্বীকার করলে, কোনো বাতিলকে হক মনে করলে, মা বোনদের প্রিয়নবীর দেয়া মানবাধিকার ও লেখা পড়ার অধিকার বাধা দিলে এবং জীবনের অধিকার রুদ্ধ করলে,
জীবন ও দুনিয়ার উপর কোনো বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র বা মুলুকিয়ত হক মনে করলে,
কলেমা ঈমানের চেতনার বিপরীতে এবং বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার বিপরীতে ভাষা- গোত্র- দেশ- রাষ্ট্র- লিংগ- বর্ণ বর্ডার ইত্যাদি বস্তুর ভিত্তিতে বস্তুবাদি আত্মসত্তা বস্তুবাদের ধারক হলে,
সব মানুষের জন্য প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা হরন বা অস্বীকার করলে, হকের ইমামের বিরুদ্ধে মিথ্যাচার শত্রুতায় লিপ্ত হলে বা হকের ইমামের ঈমানী বন্ধন ছিন্ন করলে ও হকের কাফেলা ত্যাগ করলে কোরআনুল করীম ও হাদিস শরীফের ফায়সালা মোতাবেক ঈমান থাকবেনা বরং মুসলিম দাবি করলেও ইসলামের মধ্যেই থাকবে না।
===============
– আল্লামা ইমাম হায়াত,
প্রতিষ্ঠাতাঃ বিশ্ব সুন্নী আন্দোলন,
প্রবর্তকঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।
প্রকাশ:

