কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ আগুন, ক্ষয়ক্ষতি ব্যাপক

প্রকাশ:

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ আগুন, ক্ষয়ক্ষতি ব্যাপক
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনের জন্য শনিবার সকাল ৭টার দিকে জাহাজটি ঘাটে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। এ সময়ই অনাকাঙ্ক্ষিতভাবে আগুনের ঘটনা ঘটে। আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।
তিনি আরও বলেন, “শুকরিয়া যে, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে এই ঘটনা ঘটেনি। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।”
এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...