সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত।
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালিগঞ্জ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কালিগঞ্জ উপজেলার আপামর জনগণ। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ কাকশিয়ালি ব্রিজের উপর যেয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ বিক্ষোভ সমাবেশে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, নারী-পুরুষ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু,কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কাজী আলাউদ্দিন সোহেল, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সদস্য রাজু আহমেদ জাকির, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, নলতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ আফজাল, ভাড়া সিমলা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আফসার হোসেন, সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ডাক্তার শহিদুল আলম একজন সর্বজনীন নেতা ও জনদরদী মানুষ। দীর্ঘদিন যাবত তিনি দল মতের উর্ধে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তার কাছে যেয়ে কোনো মানুষ সহযোগিতা পাননি এমন ইতিহাস নেই। তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন দিলে আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারবে। তাকে মনোনয়ন না দিলে অনেক ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। সবদিক বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের উর্দ্ধতন নেতৃবৃন্দ অতিদ্রুত ডাঃশহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

