কুলিয়ারচরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ:

কুলিয়ারচরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন রোডের রবিনসন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম।
বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”
তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও রফিকুল ইসলাম আলী।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে পুরো কুলিয়ারচর পৌর শহর বিএনপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...