শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: উপাচার্য

প্রকাশ:

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে:উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বেরোবি ছাত্র সংসদ) ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, ‘বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন দিয়েছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম, ৩১ অক্টোবরের মধ্যেই নীতিমালা পাস হবে—সেটি নির্ধারিত সময়ের আগেই হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুব দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ কিছু কারিগরি প্রস্তুতি নিতে হবে। তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মতবিনিময় সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...