আমতলীতে অর্ধশত বছরের পরিত্যাক্ত আদালত ভবন, ঝুঁকিতে ২০ হাজার বিচারপ্রার্থী।

প্রকাশ:

আমতলীতে অর্ধশত বছরের পরিত্যাক্ত আদালত ভবন, ঝুঁকিতে ২০ হাজার বিচারপ্রার্থী।

অর্ধশত বছরের পুরাতন পরিত্যাক্ত বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) দ্বিতল দুটি ভবনের ঝুঁকিতে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ২০ হাজার বিচারপ্রার্থী। জীবনের ঝুঁকি নিয়ে তারা পরগাছা জন্ম নেয়া ভবন সংলগ্ন প্রবেশ পথ দিয়ে আদালতে প্রবেশ করছেন। এতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রæত পরিত্যাক্ত ভবন দুটি অপসারনের দাবী তাদের।
জানাগেছে, আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ১৯৭৫ সালে বিএডিসি কর্তৃপক্ষ মেশিনারিক যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে দুইটি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে। ওই ভবন দুটি ১৫ বছর আগেই উপজেলা প্রশাসন পরিত্যাক্ত ঘোষনা করেছেন। কিন্তু তারা ভবন দুটি অপসারণের উদ্যোগ নিচ্ছে এমন অভিযোগ বরগুনা জেলা বার সদস্য ও অতিরিক্ত প্রকিসিউটর অ্যাড. জসিম উদ্দিনের। ওই সময় থেকেই ভবন দুটি পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। ওই ভবন দুটির মধ্যখান থেকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মুল প্রবেশদ্বার। ওই প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন বিচার কার্যে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আদালতে আসা-যাওয়া করছেন। ভবন দুটি এতোই ঝুকিপুর্ণ যে কোন সময় ধ্বসে যেতে পারে। ফলে প্রাণহানীর আশঙ্কা করছেন তারা। ভবন দুটিতে পরগাজা জন্ম হয়ে ভুতুরে অবস্থায় পরিনত হয়েছে। দিনের বেলায় ভবনের ভেতরে মানুষ প্রবেশ করতে ভয় পাচ্ছে। দ্রæত ওই ভবন দুটি অপসারণের দাবী আদালতের বিচারপ্রার্থীদের।
সোমবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখাগেছে, দুইটি ভবনের ইট পাথর ও ভীম খসে পরছে। ভবনে পরগাছা জন্ম হয়ে ভুতুরে অবস্থায় পরিনত হয়েছে। দুই ভবনের মাঝখান দিয়ে আদালতের প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। ভবন ধ্বসে পরলে আদালতে আসা বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানীর আশঙ্কা রয়েছে।
বিচারপ্রার্থী আব্দুল মাজেদ মাষ্টার বলেন, আদালতের সামনে এভাবে দুটি পরিত্যাক্ত ভবন দেখতে যেমন অসুন্দর, তেমনি জীবনের ঝুঁকিও অনেক। দ্রæত ভবন দুটি অপসারণ করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস বলেন, এতো ঝুঁকিপুর্ণ ভবন আদালতের যেমন ভাবমুর্তি বিনষ্ট করছে, তেমনি আদালতের প্রবেশদ্বার দিয়ে চলাচলকৃত মানুষের বেশ ঝুঁকি রয়েছে। আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের পেশকার মোঃ আবুবকর বলেন, আদালতের প্রবেশ পথের দুই পাশে দুইটি দ্বিতল পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ওই ভবন দুটি ধ্বসে পরলে প্রাণহানীর আশঙ্কা রয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের আইনজীবি অ্যাড. নুহু-উল আলম নবীন বলেন, বিএডিসির পরিত্যাক্ত ভবন দুটি বিচারপ্রার্থী ও আইজীবিদের জীবনের ঝুঁকি রয়েছে। আদালতে প্রবেশ পথে কখন কি হয়ে যায় আল্লাই জানে?
আমতলী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, মেশিনারিজ যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে ভবন দুটি নির্মাণ করা হয়। ওই ভবন দুটি অনেক আগেই উপজেলা প্রশাসন পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু কেন তারা অপসারণ করা হচ্ছে না তা আমার বোধগম্য নয়?
বরগুনা জেলা বার সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ জসিম উদ্দিন বলেন, পরিত্যাক্ত ভবন দুটি অপসারণ করতে উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে। দ্রæত ভবন দুটি অপসারণ করে বিচারপ্রার্থী ও আইনজীবিদের জীবনের ঝুঁকি লাঘবের দাবী তার।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, আগের পরিত্যাক্ত তালিকায় ওই ভবন দুটি থাকতে পারে। তবে খোঁজ খবর নিয়ে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ওই পরিত্যাক্ত ভবন দুটি যথাযথ প্রক্রিয়ায় দ্রæত সময়ের মধ্যেই অপসারণ করা হবে।

মোঃ শাহজালাল
বরগুনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রাখাইনে বাজারের ওপর জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশুসহ নিহত ১৮

মিয়ানমারের Myanmar-এর Rakhine State-এ একটি স্থানীয় বাজারকে লক্ষ্য করে...

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী খুন, অভিযুক্ত কিশোর শনাক্তরাজধানীর হাজারীবাগ থানাধীন...

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা দাউদকান্দি-তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪...

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...