ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা!
১৩ জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন ৪জন শিক্ষক!
লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউপি’র জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।৫ নভেম্বর(বুধবার)সময় বেলা ১২টা ২৫ মিনিট।পুরো স্কুল মিলে শিক্ষার্থীর উপস্থিতি ১৩ জন।তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন সময় দায়িত্বগত শিক্ষিকা কে ক্লাসে উপস্থিত পাওয়া যায়নি।তিনি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত চলে আসেন ক্লাসে।ক্লাস চলাকালীন কেন তিনি ক্লাসের বাইরে জানতে চাইলে তিনি জানান,তিনি ব্যস্ত ছিলেন তার সন্তানকে নিয়ে।এরপর দ্বিতীয় তলায় গিয়ে দেখা মেলে চতুর্থ শ্রেণীর পাঠদান করাচ্ছেন শিক্ষক মাহবুবুর।সেই শ্রেণীতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল মাত্র ৪জন।
এর পরের ক্লাস পঞ্চম শ্রেণী।সেটিতো আরো হতাশা জনক।ঐ শিক্ষক জানেন না তার পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভর্তি আছেন।এ সময় ওই ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৪জন।
প্রতিষ্ঠানটিতে এসময় প্রধান শিক্ষক আশরাফুল আলম অনুপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটির এমন বেহাল অবস্থার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান,শুধু কি আমাদেরই এরকম অবস্থা!ফুলবাড়ী উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের খবর নিয়ে দেখেন তাদের কি অবস্থা!
এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে প্রাথমিক অফিসার(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বারী জানান,ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাদের কাছে কোন ছুটি নেননি।কেন তিনি স্কুলে অনুপস্থিত পাশাপাশি প্রতিষ্ঠানটির বেহাল অবস্থার বিষয়ে আমরা দ্রুত খোঁজ খবর নিচ্ছি।
এদিকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর উপস্থিতি কম হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে,এখানকার অভিভাবকরা তাদের সন্তানদের পার্শ্ববর্তী প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন।এখানে পড়ালেখার মান ভালো না হওয়ায় তারা বাধ্য হয়েই সন্তানদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন।গতকাল সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

