বৃষ্টি-বাতাসে নুয়ে পড়েছে পাকা ধান,দুশ্চিন্তায় কৃষক!

প্রকাশ:

বৃষ্টি-বাতাসে নুয়ে পড়েছে পাকা ধান,দুশ্চিন্তায় কৃষক!

লিমন হায়দারঃ

দিনাজপুরের পার্বতীপুরে টানা তিন দিনের গুড়ি-গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।এই বৈরী আবহাওয়ায় উপজেলার উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাসিমাখা মুখকে কালো মেঘে ঢেকে দিয়েছে।
কয়েক দিন পূর্বেও যে কৃষক গোলাভরা নতুন ধানের স্বপ্ন দেখছিলেন,গতকাল ও আজ মাঠের চিত্র দেখে তাদের মনে বিষাদের সুর।টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় শীষ ভারী হয়ে আসা পাকা ও আধা-পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে।

পানিতে ডুবে যাওয়ায় এসব ধানের দানা ঠিকমতো পুষ্ট না হওয়া এবং চিটা হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের আমন চাষীরা।

৫ নভেম্বর বুধবার সকালে জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নে গেলে কথা হয় ক্ষতিগ্রস্ত কৃষক মুক্তারুলের সাথে।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,”আমি একজন প্রান্তিক কৃষক।নিজের জমি কম থাকায় অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি।এই বৃষ্টিতে আমার আবাদের বেশিরভাগ ধানগাছ পানিতে হেলে পড়েছে।এখন বিশেষ আঁটি বেঁধে ধানগাছগুলো পানি থেকে তুলে দাঁড় করানোর চেষ্টা করছি।
“তিনি আরও বলেন, “এবারের ফসল নিয়ে অনেক স্বপ্ন ছিল।ভাবতাম পরিবার নিয়ে ভালোভাবে থাকবো।কিন্তু তা আর হলো না।”শুধু মুক্তারুল নন,উপজেলার অসংখ্য কৃষকেরই এখন একই অবস্থা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।বৈরী আবহাওয়ায় কৃষকের পাশে থেকে উপজেলা কৃষি অফিস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।ফসল রক্ষার্থে জরুরী করণীয়ঃ
আবহাওয়া ভালো হওয়ার সাথে-সাথে পরিপক্ক(৮০%)আগাম ধান দ্রুত কর্তন করার পরামর্শ প্রদান।হেলেপড়া ধানের ৪টি গোছা একত্রিত করে দাঁড় করানোর পরামর্শ প্রদান।আগাম আলু ও সবজি ক্ষেতের জমিয়ে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করারো পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...