শিক্ষকদের উপর পুলিশি হামলায় ইনসানিয়াত বিপ্লব এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর তীব্র নিন্দা

প্রকাশ:

সন্মানিত শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতা ভিত্তিক রাজনৈতিক দল (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

তিনি বলেন, শিক্ষকদের সামান্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের উপর বর্বর ও পৈশাচিক হামলা চালানো বর্তমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী আচরণ এবং মানবতাবিরোধী পাশবিক ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না বলেও তিনি মন্তব্য করেন।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সীমাহীন দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লুটপাটে লিপ্ত ক্ষমতাসীন চক্র শিক্ষকদের ন্যায্য রুটি-রুজির দাবি না মেনে পাশবিক হামলার পথ বেছে নিয়েছে। এর পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা আরও ভয়াবহ সংকটে পড়বে।

তিনি শিক্ষকদের উপর এই ঘৃণ্য হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি-
শেখ রায়হান রাহবার
মহাসচিব (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...