ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবিক অস্তিত্ব ও মানবতার দুনিয়ার কোন পথ নেই। – আল্লামা ইমাম হায়াত

প্রকাশ:

“ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবিক অস্তিত্ব ও মানবতার দুনিয়ার কোন পথ নেই।” — মন্তব্য করেছেন আল্লামা ইমাম হায়াত, মানবতার রাজনীতির প্রবর্তক এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা।

আজ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, বর্তমান বিশ্বে জীবন ও মানবতার সংকট চরমে। ইনসানিয়াত বিপ্লবই দয়াময় স্রষ্টা ও তাঁর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত কিন্তু হারানো মানবিক অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও রুদ্ধ জীবনের গতিশীলতা পুনরুদ্ধারের একমাত্র উপায়।

প্রচলিত রাজনৈতিক দলগুলোকে জীবন ও মানবতা-অবান্ধব আখ্যা দিয়ে তিনি বলেন,
“ইনসানিয়াত বিপ্লব প্রতিটি মানুষের জন্য স্রষ্টার আলোকে নিজের জীবন বুঝার ও অর্জনের তথা জীবন বিজ্ঞানের একমাত্র বিশ্ববিদ্যালয়।”

বস্তুবাদী রাজনীতি থেকে সৃষ্ট সাম্প্রদায়িক বিভেদ, বৈষম্য ও সহিংসতা থেকে সতর্ক করে আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লবে যুক্ত না হলে ‘এন্টি ইনসানিয়াতের’ আঁধার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব—
১) নিজের মানবসত্তার উপলব্ধি ও সুরক্ষা,
২) মানবিক দৃষ্টি ও গুণাবলীর ধারক হওয়া,
৩) খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা,
৪) মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া ও অখণ্ড মানবতার দুনিয়া পুনরুদ্ধারের এক মহা বিপ্লব।

এই বিপ্লবের মূল নীতি তুলে ধরে তিনি জানান—

  • প্রতিটি মানুষ তার বিশ্বাস ও আদর্শ নিয়ে চলবে,
  • রাষ্ট্র ও সম্পদের মালিক হবে প্রতিটি মানুষ,
  • সত্য, জ্ঞান ও সম্পদের মুক্ত প্রবাহ নিশ্চিত হবে,
  • রাষ্ট্র হবে সবার সুরক্ষা, সেবা ও কল্যাণের জন্য।

আল্লামা ইমাম হায়াত দাবি করেন, ইনসানিয়াত বিপ্লবই একমাত্র শক্তি যা মিথ্যা, অবিচার, শোষণ, পাশবতা ও স্বৈরশাসনভিত্তিক বর্তমান রাষ্ট্রকাঠামো ও বিশ্বকাঠামো ভেঙে দিতে সক্ষম।

তিনি সমগ্র মানবজাতিকে সবার মালিকানা, স্বাধীনতা, অধিকার ও বিশ্ব নাগরিকত্বের ভিত্তিতে নতুন মানবিক দুনিয়া গড়ার ঐতিহাসিক মহামুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...