প্রয়াত হলেন ভাষাসৈনিক আহমদ রফিক

প্রকাশ:

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও গবেষক আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আহমদ রফিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী মো. রাসেল। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার সাত মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার (১ অক্টোবর) বিকেলে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি তিনি একাধিকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকার হন।

নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন আহমদ রফিক। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৬ সালে স্ত্রীকে হারান এবং তিনি নিঃসন্তান ছিলেন।

কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণা মিলিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

মৃত্যুর আগে নিজের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন এই ভাষাসৈনিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...