পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে : আইজিপি

প্রকাশ:

ঢাকা রিপোর্ট ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে পূজামণ্ডপে নাশকতা বা ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, পূজার প্রস্তুতি পর্বে কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব খবর পাওয়ামাত্র পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ পূজা উপলক্ষে নাশকতা করতে পারে কি না, এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমরা এই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। তবে ভীতও নই। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা উদ্‌যাপন কমিটির নেতারা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে বৈঠক করেছেন।’

আইজিপি আরও বলেন, ‘গতকাল ঢাকা শহরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি বড়সড় শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল। আমরা আইনানুগভাবে তাদের দমন করেছি।’

ব্যবস্থা নিতে গিয়ে কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে কিনা, জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশকে অনেক সময় বাস্তবতার মধ্যে থেকে আইন প্রয়োগ করতে হয়। সব সময় আইডিয়াল পরিস্থিতি পাওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য থাকে আইন সঠিকভাবে প্রয়োগ করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...