বি-বাড়িয়ার, আখাউড়া ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কমিটি গঠন সম্পূর্ণ।
মানবতার রাজনীতির প্রবর্তক -আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আখাউড়া উপজেলার স্টুডেন্ট কমিটি ঘোষণা উপলক্ষে – নতুন জীবন নতুন রাজনীতি সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতির সমাবেশ।
স্থানঃ আখাউড়া তুলাইশিমুল
সমাবেশে বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, নতুন জীবন নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে- মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতিই সকল সংকট থেকে মুক্তির উপযুক্ত সমাধান।
তারা বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আত্মা বিনাশী, জীবন বিনাশী ও মানবতা বিধ্বংসী মরণ ফাঁদ এবং একমাত্র সর্বজনীন মানবতার রাজনীতিই আত্মার মুক্তি জীবনের স্বাধীনতা ও নিরাপদ জীবনের জন্য অনুকূল রাজনীতি ও রাষ্ট্রের অবিকল্প উপায় ও দিশা।
মানবতার রাজনীতির অবর্তমানেই সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত সকল অন্যায় জুলুম পাশবতা কায়েম হয়ে আছে এই সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে।
বক্তারা আগামী নির্বাচনে মানুষ হিসেবে সব মানুষের কল্যাণে জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে মানবতার রাজনীতির একমাত্র প্লাটফর্ম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি আপেল প্রতীকে ভোটও কামনা করেন।

