নলডাঙ্গায় সার বিতরণে কৃষি কর্মকর্তার পদক্ষেপ

প্রকাশ:

নলডাঙ্গায় সার বিতরণে কৃষি কর্মকর্তার পদক্ষেপ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিতরণে পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় বর্তমানে ১৭টি সরকার অনুমোদিত সার ডিলার রয়েছেন। প্রতিটি সার ডিলারদের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত থেকে তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করা হচ্ছে। কৃষক তাদের চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী সার পাচ্ছেন। বিক্রয় ক্যাশ মেমো বাধ্যতামূলক করা হয়েছে। সার বিতরণে মজুদদারি ও অনিয়মের সুযোগ থাকছে না। ফলে কৃষকরা তাদের প্রাপ্য সার পাচ্ছেন। এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়ে অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, প্রতিটি কৃষক যেন ন্যায্য মূল্যে সার পান। এছাড়াও কেউ যেন অতিরিক্ত দাম নিতে ও মজুদদারি করতে না পারেন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা।

মাধনপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম, ধনকোড়া গ্রামের খোরশেদ আলম এবং হলুদঘর গ্রামের শহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন কৃষক জানান, আগে সার পেতে ভোগান্তি হতো। এখন নিয়ম মেনে সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছি, ফলে খরচ ও সময় দুটোই কমেছে। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসারের এমন উদ্যোগ প্রশংসার যোগ্য।

নলডাঙ্গা উপজেলার সার ডিলার মন্ডল ট্রেডার্স, ভাই ভাই স্টোর ও ফাতেমা ট্রেডার্সের মালিকরা জানান, আমরা কৃষি অফিসের নিয়ম মেনে সার বিক্রি করছি। কৃষি কর্মকর্তারা নিয়মিত দোকানে আসেন এবং তদারকি করেন। এতে আস্থা ও স্বচ্ছতা দুটোই বজায় থাকছে। এ ধরনের পদক্ষেপ সারা দেশে নেয়া হলে কৃষক বাঁচবে আর দেশও হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...