আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস। ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা। – আল্লামা ইমাম হায়াত

প্রকাশ:

আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস। ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা। – আল্লামা ইমাম হায়াত

– মঈনউদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত তাঁর ফেসবুক পেজে বলেন, আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিবাদ দিবস হিসাবে বলেন, আহলে সুন্নাতের ছদ্মনামে খারেজি মোয়াবিয়াবাদ ও ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা। ১৯৩২ এর ২৩ শে সেপ্টেম্বর পবিত্র কেবলাভূমি আল আরবকে সৌদি গোত্রবাদি বাতিল ওয়াবিবাদি স্বৈরতন্ত্র “সৌদি আরব” ঘোষণা যেমন ইসলাম বিধ্বংসী কুফরি, তেমনি ১৯৭৯ এর ১১ ই ফেব্রুয়ারী ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাও ইসলাম নয়-ইসলামের নামে এক ধ্বংসাত্মক ধোঁকা ।
আল্লামা ইমাম হায়াত বলেন, “শিয়াবাদ কুফুরী মতবাদ,আমরা ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারি থেকে  শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি”
শিয়াবাদ যেমন ঈমান ধ্বংসাত্মক দ্বীন ধ্বংসাত্মক বাতিল কুফরি ফেরকা-তেমনি আহলে রাসুল আলাইহিমুস সালামগণের খুনি দুশমন ও ইসলামের খেলাফত উৎখাতকারি বাগী মোনাফেক মোয়াবিয়া কাফের এজিদের দালাল খারেজি ফেরকাও ঈমান ধ্বংসাত্মক দ্বীন ধ্বংসাত্মক কুফরি জাহান্নামি ফেরকা। বর্তমানে ইসলামের নামেই ইসলামের নীতি আদর্শ ধ্বংস করা হচ্ছে। ইসলামের নামেই কুফর জুলুম স্বৈরদস্যুতা মুলুকিয়ত কায়েম করে ইসলামের অপমৃত্যু ঘটাচ্ছে । ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান এসব ইসলামের ছদ্মনামে ইসলামের বিকৃতিকারি ঈমানী আকিদার বিপরীত ইসলামের শত্রু খুনি সন্ত্রাসী হিংস্র পাশবিক জংগীবাদি বাতিল ফেরকা।
আল্লাহতাআলা বলেছেন-  লা ইকরাহা ফীদ্দীন। ইসলামে জবরদস্তি নাই, বলপূর্বক জোর করে ইসলামের নামে কারো উপর কিছু চাপিয়ে দেয়া কাউকে ইসলামের নামে ইচ্ছার বিরুদ্ধে কিছু মানতে পালনে বাধ্য করা আল্লাহতাআলা হারাম করেছেন। ইসলামের নামে রাষ্ট্র করে ইসলাম সব মানুষের উপর চাপিয়ে দেয়া ইসলামের বিপরীত ঘোষণা করেছেন আল্লাহ তাআলা।  কেবল জ্ঞানের মাধ্যমে সন্মান স্বাধীনতা রক্ষা করে ভালোবাসার সাথে হৃদয়ের স্বাধীন উপলব্ধির পরিবেশে আল্লাহ প্রাণাধিক প্রিয়নবী ইসলামের আহবান জানাতে বলেছেন।
(সুরা বাকারা আয়াত শরীফ 256) 111তম সুরায় বলা হয়েছে- লাকুম দ্বীনুকুম ওয়লীয়া দ্বীন  তোমাদের জন্য তোমাদের দ্বীন আমার জন্য আমার দ্বীন,
অর্থাৎ প্রত্যেক মানুষকে বাধাহীন ও আতংকমুক্তভাবে নিরাপদে যার যার বিশ্বাস আদর্শ ধর্ম পোষাক  জীবনের পথ নিয়ে চলার স্বাধীনতা দান করেছেন দয়াময় রাব্বুল আলামীন এবং তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন।  মুক্ত জীবন ও জীবনের স্বাধীনতা না থাকলে সত্য ও জ্ঞানের প্রবাহ রুদ্ধ হয়ে সত্যের নামেই ক্ষমতাসীন গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক মিথ্যা কায়েম হয়ে যায়, আসল ইসলাম উৎখাত হয়ে ক্ষমতাসীনদের কুফর জুলুম হীন স্বার্থের মতবাদ ই ইসলামের নামে শরিয়তের নামে চালিয়ে দিয়ে সত্য ও জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তির আসল ইসলামের ইনতেকাল ঘটানো হয়। জবরদস্তি ইসলামের বিপরীত, ইসলাম জীবনের স্বাধীনতার অপর নাম।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের নামে শরিয়তের নামে যারা মানুষের জীবনের স্বাধীনতা হরন করে কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাদের মত ইসলামের ধ্বংসকারি শত্রু আর কেউ নেই। কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক জীবনচেতনা এই যে- কেউ কারো মালিক নয়, কেউ কারো দাস নয়, কারো উপর ইচ্ছার বাইরে কারো কর্তৃত্ব আধিপত্য নাই, সবার মালিক আল্লাহ রাসুল এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যার মালিক সে, অন্য কেউ নয়, ব্যক্তিজীবনের বিষয়ে কারো কাছে জবাবদিহী করতেও বাধ্য নয় বা অন্য কারো ইচ্ছা বা হুকুমেরও অধীন ক্রীতদাস নয়।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, কেউ কারো উপর ইসলামের আইন বলে বা কোনোভাবেই কোনো কিছুই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু মানতে বাধ্য করতে পারেনা। যার সত্য যার ঈমান যার ইসলাম যার শরিয়ত যার মত পথ তার নিজের আর কারো মতের ইচ্ছার ব্যাপার নয়।
বলপূর্বক কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেয়া ইসলামের শিক্ষা লংঘন এবং ইসলামকে বিকৃত ও ধ্বংস করা। ইসলামের রাষ্ট্র কলেমার তাওহীদ রেসালাত খেলাফত ও ইনসানিয়াত ভিত্তিক চেতনার উপর প্রতিষ্ঠিত যার মৌলিক সত্য যার রূপরেখা আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর দেয়া জীবনের আত্মমালিকানা ও রাষ্ট্র ও দুনিয়ার সম্মিলিত মালিকানা এবং জীবনের অলংঘনীয় নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা।
কারো উপর যে কোনো নামে যে কোনো অনধিকার, বলপূর্বক যে কোনো জবরদস্তি, ইচ্ছাবিরুদ্ধ যে কোনো চাপিয়ে দেয়া বা কারো বিশ্বাস আদর্শ ব্যক্তিস্বাধীনতা নিষিদ্ধ করা চরম ব্যভিচার ফেরাউনি আবুজেহেলি মোয়াবিয়াবাদি এজিদি কুফরি চরিত্র এবং নিজেকে খোদা দাবির নামান্তর, ধর্মের নামেই ধর্ম হত্যা।  যেখানে মুসলিম অমুসলিম ভাই বোন সব মানুষের জীবনের সমান স্বাধীনতা অধিকার মর্যাদা নিরাপত্তা নাই সেখানে ইসলাম নাই, সেখানে মানবাধিকার নাই মানবজীবনই নাই।
ইসলামে ঈমানের পর ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সব কিছুর উর্ধে আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের জীবনের স্বাধীনতা নিরাপত্তা অধিকার মর্যাদা। ইসলামের নামে রাষ্ট্র চাপিয়ে দেয়া ইসলামের বিপরীত ও ইসলামের নামে ক্ষমতা জবরদখলের ধোকা এবং খোদ ইসলামকে অপহরণ করে নিজেদের কুফর খুন জুলুম ফেরাউনি স্বৈরদস্যুতন্ত্র আল্লাহ তাআলার নামে ইসলামের নামে চালিয়ে দিয়ে আসল ইসলাম জবাই করা। ইসলামের রাজনীতি প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের ভালোবাসা ও কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সর্বজনীন মানবতার রাজনীতি।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের নির্দেশিত রাষ্ট্র একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র মানে প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের জীবন- নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার – সমমর্যাদা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন রাষ্ট্র, জীবনের স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র। জীবনের স্বাধীনতা ছাড়া কেবল বর্ডারের স্বাধীনতা রাষ্ট্র নয়- সত্য ও জীবনের বিরুদ্ধে অপশক্তির কারাগার কসাইখানা মানবতার বধ্যভূমি।
-আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব সুন্নী আন্দোলন, orld sunni movement.
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, #World_humanity_revolution.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আলোচনা

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে...