জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি

প্রকাশ:

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি


নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির একাংশের আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।
বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
ভোলার বাসিন্দা এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আবদুল্লাহ আল মাহমুদ গত ৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ রয়েছে। ওই জোটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ/ইনু), জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), তরিকত ফেডারেশনসহ একাধিক দল ছিল। সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এসব দলের প্রার্থীরা নির্বাচনে অযোগ্য বলে দাবি করা হয়।
রিটে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
রিটকারীর আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বলেন, সহযোগী সংগঠন হিসেবে ১৪ দল এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের নীতি ও আদর্শকে সমর্থন করে এসেছে। এ অবস্থায় জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচন কমিশন কীভাবে বৈধতা দেয়—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জিএম কাদের) অংশ ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ২৬ ডিসেম্বর গুলশানের একটি হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। অন্যদিকে, জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯ আসনে ১৩১ জন প্রার্থী ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

রাজধানীতে হামের প্রকোপ: এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যুনিজস্ব প্রতিবেদকপ্রকাশ:...

ট্রেনে কাটা পড়ে নিহত ৫গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন...

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে

ইরানে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলা: দ্রুত তদন্তের আহ্বান...