থাইংখালীতে বন বিভাগের অভিযানে মাটিভর্তি ডাম্পার জব্দ

প্রকাশ:

থাইংখালীতে বন বিভাগের অভিযানে মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটার অভিযোগে বন বিভাগ একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান–এর নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীদের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বনবিটের আওতাধীন চোরা খোলা এলাকার সংরক্ষিত বনভূমিতে পাহাড় কাটার সময় ডাম্পারের মাধ্যমে মাটি পরিবহনের চেষ্টা হচ্ছিল। ওই সময় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চলের সৃজিত বাগান নিধন এবং পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগের ভিত্তিতে গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনাটির বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, চোরা খোলা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে এজাহার মিয়া, যিনি এলাকায় রাজনৈতিকভাবে পরিচিত, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শ্রমিক ব্যবহার করে পাহাড় কাটার সঙ্গে জড়িত—এমন অভিযোগ স্থানীয়দের একটি অংশের। তবে এ বিষয়ে এজাহার মিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বন বিভাগ বলছে, সংরক্ষিত বনাঞ্চলে যেকোনো ধরনের পাহাড় কাটা ও মাটি পরিবহন পরিবেশ ও বন আইনে গুরুতর অপরাধ। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

রামিসাসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাকা আল্লামা ইমাম হায়াত রামিসাসহ সব খুন...

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী...

ধর্মীয় আবেগ ও মতাদর্শ ঘিরে উত্তেজনা নিয়ে উদ্বেগ – আল্লামা ইমাম হায়াত

জনগণের ঈমানী আবেগের অপব্যবহার করে ধোকা দিয়ে ওয়াবি মদুদি...

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটক

লালমনিরহাটে জমি বিরোধে ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচা আটকরিপোর্ট: আনিছুর...