আমতলীতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশ:

আমতলীতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে নসা পঞ্চায়েত গং ও মামুন ব্যাপারী গংদের মাঝে তিন দিন আগে বাকবিতন্ডতা ও মারামারি সংঘটিত হলে উভয় পক্ষ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন শেষে বাড়িতে চলে যান। আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো তুহিন মৃধা ও আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো, জালাল মৃধা ও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের মধ্যে সালিশ করে মিমাংসা করে দেওয়ার জন্য উভয় পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার লিখিত নেন। ও এক সপ্তাহের মধ্যে তারিখ নির্ধারণ করেন। পর দিন শুক্রবার সন্ধ্যায় নসা পঞ্চায়েত বাড়িতে যাওয়ার পথে নিজ বাড়ির দরজায় বসে মামুন ব্যপারী গংরা দেশীয় অস্ত্র দিয়ে উক্ত নসা পঞ্চায়েত গংদের উপর বেপরোয়া হামলা চালায় ও তার কৃষি বাগান ও বসত বাড়ির উপর হামলা করেছেন। ঘটনাস্থানে সরোজমিনে গিয়ে নসা পঞ্চায়েতের বাড়ির সামনের মাটিতে রক্ত জমাট বেঁধে আছে ও তার বাগানের কলাগাছ, রেইনট্রি, মেহগনি আম, বেগুন, মরিচ সহ বিভিন্ন প্রজাতির ১৫০/২০০ টি গাছ কাটা অবস্থায় দেখা যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষাধিক টাকা। এলাকাবাসীর সূত্রে জানা যায়, হামলার স্বীকার নসা পঞ্চায়েত উপায় অন্তর না পেয়ে এলাকার মেম্বার বাবু, ও দেলোয়ারের বাড়িতে গিয়ে তাকে ঘটনা দেখার জন্য বললে,মেম্বার বাবু ও দেলোয়ার, কালাম পঞ্চায়েত ও দোকানে উপস্থিত এলাকার লোকজন ছুটে গিয়ে বাগান কাটা অবস্থায় দেখতে পান। দেলোয়ার,মেম্বার বাবু বলেন, মামুন বয়াতি নেতৃত্বে সেলিম বয়াতি, , কুদ্দুস বয়াতি , রিয়াজ, রাব্বি সহ একাধিক ব্যক্তিরা এলাকার লোকজনের নিষেধ করা স্বত্বেও নসা পঞ্চায়েতের বাড়ির সামনে রাসেদ পঞ্চায়েত ও নসা পঞ্চায়েত তার স্ত্রী তাসলিমা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তাদের পরিবারের একাধিক লোকজনকে মারধর করে আহত করেছেন। বাঁচাও বাঁচাও শব্দে কাছাকাছি থাকা দেলোয়ার বাবু সহ গ্রামবাসী জড়ো হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলাকারী মামুন বয়াতি, সেলিম বয়াতি, কুদ্দুস বয়াতি, হুমায়ুন, সাকিব,রিয়াজ,আসলাম, রিমন, নাঈম শুভ ও রাব্বি সহ একাধিক ব্যক্তিরা ঘটনা স্থান থেকে পালিয়ে যান। স্থানীয় গ্রামের কাওসার বলেন, রাসেদ পঞ্চায়েত, নসা পঞ্চায়েত গংদের কুপিয়ে জখম করার সময় আমি পাশে ছিলাম এবং দেলোয়ার বাবু কাছাকাছি ছিলেন। আমরা এলাকাবাসী নিষেধ করা স্বত্বেও মামুন বয়াতি গংরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রাসেদ ও নসা পঞ্চায়েত গংদের কুপিয়ে জখম করেছেন। হামলার স্বীকার হওয়া মোঃ রাশেদ, নসা পঞ্চায়েত ও তার স্ত্রী সহ আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭/১১/২৫ ইং তারিখ শুক্রবার রাত ৯.৩০ মিনিটের সময় নিয়ে আসা হয় এবং মাথায় গুরুতর জখম হওয়া মোঃ রাশেদ রেজিঃ নং ৫৫১৩/৮০/১০ কে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নির্দেশনা প্রদান করেন। মাথায় গুরুতর জখম হওয়া রাশেদকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার নিশ্চিত করেছেন। দেশীয় অস্ত্র দিয়ে হামলাকারী মামুন বয়াতি গংদের সাক্ষাৎকারের জন্য বাড়িতে গেলে তাদের পাওয়া যায় নাই। ভুক্ত ভোগী রাশেদ ও নসা পঞ্চায়েত গংরা হামলা কারীদের বিচার এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য আমতলী থানা সহ প্রশাসনের কাছে বিচারের আবেদন জনিয়েছেন।
এস এম নাসির মাহামুদ
আমতলী বরগুনা
০১৭১২৩৭২৯৬৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

আরও পড়ুন

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না।

ঈমান ছাড়া কোনো আমলে আত্মা শুদ্ধ হয় না। একমাত্র...

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার...

গাজীপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ

গাজীপুর-২ আসনে #আল্লামাইমামহায়াত, প্রবর্তিতইনসানিয়াত বিপ্লবের গণসংযোগ করেনইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থীএডভোকেট...